fbpx

সারাদেশ কাঁপাতে আসছে ‘প্রিন্স’: মোশন পোস্টার প্রকাশ করে শাকিবের বার্তা

গ্যাংস্টার চরিত্রে আসছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। আর তারই জানান দিলেন গতকাল সন্ধ্যায়। আলো-ছায়ার ভেতর থেকে ভেসে উঠল কালো গাউনে মোড়া, মুখভর্তি দাড়ি, লম্বা চুল, চোখে সানগ্লাস পরা এক যুবকের ছবি। যার হাতে বিশাল ‘আগ্নেয়াস্ত্র’, সেটির নকশায় দেখা যাচ্ছে পিয়ানোর রিড। রোববার (১ফেব্রুয়ারি) সন্ধ্যায় এভাবেই প্রকাশ পেয়েছে শাকিবের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম...বিস্তারিত

৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ৯ ফেব্রুয়ারি জাতীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেবেন। ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিটিভি মহাপরিচালককে চিঠি দিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক। চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ...বিস্তারিত

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি

ব্যবহৃত মোবাইল ফোন হস্তান্তর বা বিক্রির আগে অবশ্যই নিবন্ধন বাতিল করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর এই নির্দেশনা দিয়েছে কমিশন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে মোবাইল ফোন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ‘ন্যাশনাল...বিস্তারিত

জামায়াত এভিডেন্সসহ তাদের ক্লেরিফিকাশন দিয়েছে এবং আমি এটা বিশ্বাস করেছি

এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার প্রসঙ্গে ঢাবি শিক্ষিক মোনামী জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে দেওয়া একটি পোস্ট ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে তিনি ও তার দল দাবি করেছেন, শনিবার বিকেলে স্বল্প সময়ের জন্য ওই অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। সেই সময়েই বিতর্কিত পোস্টটি প্রকাশ করা হয় বলে তাদের বক্তব্য। এই...বিস্তারিত

গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, আয়কর নথি জব্দের আদেশ

বেসরকারি টেলিভিশন স্টেশন ‘গান বাংলার’ ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নীর আয়কর নথি জব্দের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য...বিস্তারিত

মাসে আড়াই হাজার টাকার সহায়তা, ‘ফ্যামিলি কার্ড’র বিস্তারিত তুলে ধরলেন তারেক রহমান

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গৃহিণীদের জন্য নতুন সামাজিক সহায়তা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় গেলে এই কার্ডের মাধ্যমে দেশের কোটি কোটি পরিবার নিয়মিত আর্থিক বা খাদ্য সহায়তা পাবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে বিএনপির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচারিত এক পডকাস্টে এ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন...বিস্তারিত

গাজীপুরে সাংবাদিকের জমি দখলের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

গাজীপুরের পূবাইল এলাকায় দীর্ঘদিনের একটি ভূমি বিরোধ নতুন করে আলোচনায় এসেছে। পূবাইল রেলস্টেশনের পাশের নয়নী পাড়ায় সাংবাদিক সূর্য আহমেদ মিঠুনের পৈত্রিক জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে হুমায়ুন কবির এবং উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংশ্লিষ্ট জমি কেনাবেচার দালাল মেজবাহ উদ্দিন মোল্লার বিরুদ্ধে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দাবি করা জমির ওপর দিয়ে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড...বিস্তারিত

প্রার্থী হতে ছেড়েছিলেন যুক্তরাজ্যের নাগরিকত্ব, ফিরে যাচ্ছেন ভাঙা হৃদয়ে

নাটোরের লালপুর উপজেলার কেশাবপুরে গ্রামের বাসিন্দা ড. আজাবুল হক। বয়স ৫০ পেরিয়েছে। যুক্তরাজ্যে প্রায় দুই দশকের প্রবাস জীবন শেষে দেশে ফেরা। তবে আর দশটা প্রবাসীদের থেকে তাঁর ফিরে আসার গল্পটা ব্যতিক্রম। তিনি এসেছিলেন নাটোর-১ প্রার্থী হতে ছেড়েছিলেন যুক্তরাজ্যের নাগরিকত্ব, ফিরে যাচ্ছেন ভাঙা হৃদয়ে নাটোরের লালপুর উপজেলার কেশাবপুরে গ্রামের বাসিন্দা ড. আজাবুল হক। বয়স ৫০ পেরিয়েছে।...বিস্তারিত

রাজনীতি আমার কাছে ইবাদতের মত, দেশ ও জনগণের স্বার্থের বাইরে নিজস্ব কোন স্বার্থ নেই।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটি প্রেস বিজ্ঞপ্তি ২৪ জানুয়ারী ২০২৬ ঢাকা-১২ আসনে কোদাল প্রতীকের পক্ষে গণসংযোগে বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল হক রাজনীতি আমার কাছে ইবাদতের মত, দেশ ও জনগণের স্বার্থের বাইরে নিজস্ব কোন স্বার্থ নেই। এই নির্বাচন হবে সন্ত্রাস ও অপশক্তির বিরুদ্ধে জনগণের রায়। ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত কোদাল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী জনাব...বিস্তারিত

শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা

বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, শুধুমাত্র পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে। শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব। হর্ষবর্ধন শ্রিংলা বলেন, জামায়াত ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে’ কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না। অতীতে তারা...বিস্তারিত

আমাকে ক্ষেপালে আপনার হাফপ্যান্ট খুলে যাবে, হাঙ্কি-পাঙ্কি করবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমাকে ক্ষেপালে আপনার হাফপ্যান্ট খুলে যাবে। কারণ আমরা শেখ হাসিনার হাফপ্যান্ট খুলে দিয়েছিলাম। তাকে হাফপ্যান্ট খুলে দিয়ে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলাম। আমার সাথে কখনো হাংকি পাংকি করবেন না। করতে চাইলে অন্য কোথাও গিয়ে করেন। আমার সাথে যদি হাঙ্কি পাঙ্কি করার চেষ্টা করেন সমুচিত জবাব...বিস্তারিত

২০ টাকার সম্মানী থেকে স্বাধীনতা পুরস্কার—নায়করাজ রাজ্জাকের অনন্য পথচলা

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে রাজ্জাক একটি আবেগের নাম, এক নির্ভরতার প্রতীক। অথচ তার শুরুটা ছিল নিতান্তই সাধারণ। ‘রতন লাল বাঙালি’ সিনেমায় একজন পকেটমারের ছোট্ট চরিত্রে পর্দায় হাজির হয়েছিলেন তিনি। পরে ‘শিলালিপি’ ছবির একটি গানের দৃশ্যে অতিরিক্ত শিল্পী হিসেবে পেয়েছিলেন মাত্র ২০ টাকা সম্মানী। সেই সামান্য অর্থই বাড়িয়ে দিয়েছিল আত্মবিশ্বাস আর স্বপ্ন দেখার সাহস। তখন কেউ কল্পনাও...বিস্তারিত

অন্ধ্রপ্রদেশে চোর সন্দেহে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

ভারতের অন্ধ্রপ্রদেশের কোমারলুতে চোরের অভিযোগে পশ্চিমবঙ্গের মুসলিম অভিবাসী শ্রমিক মঞ্জুর আলম লস্করকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২১ জানুয়ারি) এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, হত্যার আগে তাদের কাছে মুক্তিপণও চাওয়া হয়েছিলো। এইদিকে তৃণমূল কংগ্রেস দাবি করেছে, হত্যায় বিজেপি কর্মী ও সমর্থকেরা জড়িত। নিহত মঞ্জুর পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার মাগরাহাট পশ্চিম এলাকার রঙ্গিলাবাদ গ্রামের বাসিন্দা...বিস্তারিত

জীবনের দ্বিতীয় অধ্যায় চলছে, মৃত্যুকে ভয় করিনা

-রাশেদ প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, স্বার্বভৌত্ব, গণতন্ত্র এবং জনগণের মৌলিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ২৪’র জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। সেইদিন আন্দোলনে সামনের সারিতে পাশে থাকা একজন ভাই গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছে। হয়তো সেদিন মহান রাব্বুল আলামিনের দয়ায় জীবনের প্রথম ধাপে বেঁচে ফিরে ছিলাম। এখন জীবনের...বিস্তারিত

গণ–অভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনী প্রচার শুরু করেন ববি হাজ্জাজগণ–অভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনী প্রচার শুরু করেন ববি হাজ্জাজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন ঢাকা–১৩ আসনে ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ। গণ–অভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজের বাসায় পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আজ বৃহস্পতিবার নির্বাচনী প্রচার শুরু করেন ববি হাজ্জাজ। এ সময় ববি হাজ্জাজ ফারহানের মা–বাবার সঙ্গে কথা বলেন। সহমর্মিতা প্রকাশ করে তাঁদের বলেন, ‘ফারহানের আব্বা...বিস্তারিত

আগামী নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ মাইলফলক কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটি প্রেসবিজ্ঞপ্তি ২২ জানুয়ারী ২০২৬ প্রথম নির্বাচনী প্রচার সভায় ঢাকা – ১২ আসনের প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আগামী নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ মাইলফলক কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও বিএনপির সমর্থিত ঢাকা-১২ আসনে...বিস্তারিত

রাউজান শান্তিরদ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি হলেন আব্দুর রহিম চৌধুরী

রাউজানের শান্তিরদ্বীপে সম্পন্ন হলো কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন। নতুন নেতৃত্ব পেল সমাজভিত্তিক এই সংগঠনটি।২১ জানুয়ারি ২০২৬ তারিখে রাউজান উপজেলা শান্তিরদ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (নিবন্ধন নং-২৭৫) এর নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। নির্বাচনে কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চৌধুরী বাড়ি কে এস লিমিটেডের...বিস্তারিত

১১ দলের আসন সমঝোতা: ১৭৯ আসনে জামায়াত, ৩০ আসনে এনসিপি

নানা জল্পনা-কল্পনা শেষে ১১ দলীয় নির্বাচনী জোটের আসন ঘোষণা করলেও এখনও পর্যন্ত মীমাংসা হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের জোটে অংশগ্রহণ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে দলভিত্তিক আসনসংখ্যা ঘোষণা করেছে ১১ দলীয় জোট। তবে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি। সংবাদ সম্মেলন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আসন্ন নির্বাচন হবে নতুন...বিস্তারিত

নির্বাচন ডাকাতি আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে, সেই ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদন গ্রহণ করার পর এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা ভোট ডাকাতির কথা শুনেছিলাম, কিছু কিছু জানতাম। কিন্তু...বিস্তারিত

গ্রেটফুল ডেডের সহ–প্রতিষ্ঠাতা ও রিদম গিটারিস্ট বব উইয়ার মারা গেছেন

মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি রক ব্যান্ড গ্রেটফুল ডেড–এর সহ–প্রতিষ্ঠাতা ও রিদম গিটারিস্ট বব উইয়ার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রয়টার্সসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে বব উইয়ার ক্যানসারে আক্রান্ত হন। পরবর্তীতে ফুসফুসজনিত জটিলতা বাড়লে...বিস্তারিত