Changetv.press এক ফোঁটা হলুদও নেই
প্রচ্ছদ ভিডিও জাতীয় রাজনীতি আন্তজাতিক তথ্য প্রযুক্তি সারাদেশ ক্যাম্পাস বিনোদন খেলাধুলা মিডিয়া

সকল সংবাদ বিভাগ

ঢাকা •
বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬
বঙ্গাব্দঃ ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | হিজরিঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ধর্মীয় স্বাধীনতা ও বিশ্বাসের অধিকার প্রতিষ্ঠায় FoRB Forum-এর জাতীয় সমন্বয় কমিটি গঠন

Change24 TV
নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 ইং
ফন্ট:
ছবির ক্যাপশন: ধর্মীয় স্বাধীনতা ও বিশ্বাসের অধিকার প্রতিষ্ঠায় FoRB Forum-এর জাতীয় সমন্বয় কমিটি গঠন ছবির ক্যাপশন: ধর্মীয় স্বাধীনতা ও বিশ্বাসের অধিকার প্রতিষ্ঠায় FoRB Forum-এর জাতীয় সমন্বয় কমিটি গঠন

সভাপতি জুবাইরুল হক ভূঁইয়া নাহিদ, সাধারণ সম্পাদক রেভা. ডেভিড বৈদ্য
ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬: বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা ও বিশ্বাসের অধিকার প্রতিষ্ঠা, আন্তঃধর্মীয় সম্প্রীতি এবং পারস্পরিক সহাবস্থান জোরদারের লক্ষ্যে FoRB Forum National Coordination Committee (FoRB ফোরাম জাতীয় সমন্বয় কমিটি) গঠন করা হয়েছে।
নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জুবাইরুল হক ভূঁইয়া নাহিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রেভা. ডেভিড বৈদ্য।
কমিটিতে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়, পেশাজীবী, নাগরিক সমাজ এবং দেশের বিভিন্ন জেলার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ধর্মীয় স্বাধীনতা ও বিশ্বাসের অধিকার সংরক্ষণ, আন্তঃধর্মীয় সংলাপ বৃদ্ধি এবং জাতীয় পর্যায়ে সম্প্রীতির পরিবেশ সুদৃঢ় করার লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করবে নবগঠিত এই কমিটি।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা
নবগঠিত জাতীয় সমন্বয় কমিটির দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন:

* সভাপতি: জুবাইরুল হক ভূঁইয়া নাহিদ
* সহ-সভাপতি (নারী): লাবণী ইয়াসমিন লুনি
* সহ-সভাপতি: আশুতোষ রায়
* সাধারণ সম্পাদক: রেভা. ডেভিড বৈদ্য
* যুগ্ম সাধারণ সম্পাদক (নারী): সোমা মুৎসুদ্দি
* যুগ্ম সম্পাদক: হাসিনা বেগম নীলা
* সাংগঠনিক সম্পাদক: শুভ দেব কর
* অর্থ সম্পাদক: পবিত্র মোহন দাশ
* গণমাধ্যম বিষয়ক সম্পাদক: আরিফ আহমেদ মুন্না
* রাজনৈতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক: ফরিদা আক্তার বিউটি
* আইন ও প্রশাসনিক যোগাযোগ বিষয়ক সম্পাদক: সাওদা খাতুন বিপনী

আন্তঃধর্মীয় সমন্বয় বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মুহাম্মদ জাহিদুল ইসলাম, স্বরূপানন্দ ভিক্ষু, বিমল চন্দ্র চক্রবর্তী ও ফিলিপ সমদ্দার।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে বিভিন্ন জেলার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির পরিকল্পনা অনুযায়ী, প্রত্যেক জেলা থেকে একজন করে প্রতিনিধি যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

সম্প্রীতি ও সহনশীল সমাজ গড়ার অঙ্গীকার

নবগঠিত কমিটি জানিয়েছে, বাংলাদেশের ধর্মীয় ও বিশ্বাসগত বৈচিত্র্যকে সম্মান জানিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় তারা কাজ করবে।
এ লক্ষ্যে ধর্মীয় স্বাধীনতা ও বিশ্বাসের অধিকার সম্পর্কে জাতীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সংলাপ ও পারস্পরিক আস্থা প্রতিষ্ঠা, ধর্মীয় ও সামাজিক নেতাদের মধ্যে সহযোগিতা জোরদার এবং ধর্মীয় অসহিষ্ণুতা ও সামাজিক বিভাজন প্রতিরোধে নাগরিক উদ্যোগকে উৎসাহিত করা হবে।
পাশাপাশি তরুণ প্রজন্মকে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কাজে সম্পৃক্ত করা এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ে ধর্মীয় স্বাধীনতা ও বিশ্বাসের অধিকার সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখার পরিকল্পনা রয়েছে কমিটির।
কমিটির নেতৃবৃন্দের মতে, বাংলাদেশের দীর্ঘদিনের ধর্মীয় সম্প্রীতি ও বহুত্ববাদী ঐতিহ্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সহনশীল সমাজ গড়ে তুলতে সম্মিলিত নাগরিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ধর্ম-বিশ্বাসের ভিন্নতা নয়, পারস্পরিক শ্রদ্ধা ও মানবিক মূল্যবোধই হোক ঐক্যের ভিত্তি-এই প্রত্যয়ে FoRB Forum National Coordination Committee তার কার্যক্রম এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

নিউজটি পোস্ট করেছেন : Change24 TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ